1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত

বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে হামদর্দ কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইফতার সামগ্রী ও শরবত রুহ্ আফজা বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ইফতারের ঠিক আগের মুহুর্তে হামদর্দের কর্মীরা সরেজমিনে বঙ্গবাজারের ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বিভিন্ন দোকানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সহমর্মিতা জানান এবং ইফতার সামগ্রী বিতরণ করেন । এ সময় হামদর্দের সেবা ও সহমর্মিতার কাজে মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন ফায়ার ব্রিগেড, আইনশৃঙ্খলাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা।

হামদর্দ এ রকম দুর্ঘটনার ক্ষেত্রে সবার আগে সহমর্মিতা ও সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের পর থেকে বিগত ৫২ বছর ধরে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র নেতৃত্বে এ ধরনের সেবা দিয়ে আসছে হামদর্দ।

এ প্রসঙ্গে আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘‘বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের গভীর সহমর্মিতা রয়েছে। আমরা সাধ্যমত তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। শুধু আকস্মিক দুর্ঘটনার ক্ষেত্রে নয় বরং সারাদেশে হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প করে ওষুধ বিতরণ, দু:স্থদের মধ্যে ত্রাণবিতরণ এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল প্রতিষ্ঠা করে নিরন্তরভাবে মানুষের সেবা করে যাচ্ছে। শুধু তাই নয়; হামদর্দ পণ্য বিক্রি করে যে লভ্যাংশ পায়, তার পুরোটাই ব্যয় হয় মানুষের কল্যাণে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews