1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

ভারতে ফিরছেন না কামিন্স, চতুর্থ টেস্টেও অধিনায়ক স্মিথ

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১২৫৯ বার পড়া হয়েছে

দুই টেস্ট হারের পর মায়ের অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ায় চলে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার অবর্তমানে স্মিথের নেতৃত্বে ইন্দোর টেস্টের মরা পিচে আড়াই দিনেই ৯ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৯ মার্চ থেকে আহমেদাবাদে শুরু হতে যাচ্ছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এই টেস্টেও নিয়মিত অধিনায়ক কামিন্সকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তার বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ। 

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘কামিন্স তার পরিবারের কাছে আছে। সেখানে থাকলেও নিয়মিত দলের খোঁজ খবর নিচ্ছে। আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে তার এবং তার পরিবারের জন্য। কঠিন সময়ে আমরা কোচিং স্টাফরাও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। খোঁজ-খবর নিচ্ছি। তার অবর্তমানে পরের টেস্টেও অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্মিথ।’

টেস্টে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক স্মিথ। দক্ষিণ আফ্রিকায় বল বিকৃত করার অপরাধে তার নেতৃত্ব কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। পরে তাকে সহ-অধিনায়ক করা হয়। ইন্দোর টেস্টের আগেও দু’বার কামিন্স না থাকায় নেতৃত্ব দিয়েছেন তিনি।

স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ইন্দোর টেস্ট জিতলেও নিয়মিত অধিনায়ক হওয়ার ইচ্ছা নেই তার। স্মিথ বলেছেন, ‘আমার সময় শেষ। এখন এটা কামিন্সের দল। সে নেই, তাই আমাকেই দায়িত্ব নিতে হলো এবং দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এটা আসলে সত্যিই কঠিন একটা পরিস্থিতি। প্যাট দেশে ফিরে গেছে জরুরি প্রয়োজনে। আমাদের শুভ কামনা ও দোয়া রয়েছে তার জন্য। অবশ্য ভারত আমার পছন্দের একটি দেশ, যেখানে অধিনায়কত্ব করাটাও আমি পছন্দ করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews