1. news@banglaislamicnews.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত

মারকাযুদ দিরাসার ৫ বছর পূর্তি দস্তারবন্দি মাহফিল, ২০০ হাফেজ-আলেমকে সম্মাননা

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে

রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিগত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি থেকে হিফজ, ইফতা ও উলুমুল হাদিস সম্পন্নকারী ২০০ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

গত শুক্রবার আসরের নামাজের পর থেকে মাদরাসার অদূরে বাইতুস সালাম মসজিদের আঙ্গিনায় মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং রাত ১২টার দিকে শিক্ষা সমাপনকারী হাফেজ-আলেমদের সম্মাননা স্মারক, পাগড়ি ও ইসলামী বই উপহার তুলে দেয়ার মাধ্যমে তা শেষ হয়। আখেরি মোনাজাত করেন মাহফিলের প্রধান অতিথি ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস। এর আগে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশে ইসলাহী বয়ান করেন।

এছাড়া মাহফিলের বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের মক্কা নগরীর সুলতান কাবীর জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ হাসান বিন কাসিম আল মাক্কী, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহতামিম হাফেজ মাওলানা ফারুক আহমাদ, শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমী, বিশিষ্ট লেখক-গবেষক মাওলানা মোহাম্মদ যাইনুল আবেদীন, দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ, দারুল হাবীব মাদরাসা মিরপুর ঢাকার মুহাদ্দিস মাওলানা মুফতী আব্দুর রব ফরিদী প্রমুখ।

মাহফিলকে উপলক্ষ্য করে মাহফিলের আগে থেকেই সাবেক শিক্ষার্থীরা মাদরাসায় আসতে থাকেন। তাদের সম্মিলনে পুরো মারকায ও এ এলাকায় এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাবেক শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত সাড়ায় মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী দারুণ অভিভূত হয়েছেন। তিনি সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং দুনিয়া ও আখিরাতে তাদের চূড়ান্ত সাফল্যের জন্য দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews