1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট দিলেন জো বাইডেন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬২৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেটের প্রস্তাব করেছেন। তিনি দাবি করেছেন, চীনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তিনি এই বিশাল সমারিক বাজেট প্রস্তাব করছেন। তবে বাস্তবতা হচ্ছে- পেন্টাগনের জন্য মার্কিন সরকার যে পরিমাণ সামরিক বরাদ্দ দেয়, চীন তার এক-চতুর্থাংশ ব্যয় করে।

বাইডেন গতকাল (বৃহস্পতিবার) সরকারী ব্যয় এবং উচ্চ করের জন্য তার বাজেট পরিকল্পনা উন্মোচন করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সে হিসেবে এবারের বাজেটকে অনেকটা নির্বাচনী বাজেট হিসেবে দেখা হচ্ছে।

২০২৪ অর্থবছরের জন্য বাইডেন যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বার্ষিক সামরিক ব্যয় বাড়িয়ে ৮৪২ বিলিয়ন ডলারে নেয়া হয়েছে যা গত বছরের চেয়ে ২৬ বিলিয়ন ডলার বেশি।

হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতি অনুসারে, বাজেটে পেন্টাগনের প্যাসিফিক ডিটারেন্স ইনিশিয়েটিভ-এ ৯১ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য চীনের মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করা।

চীনের সামরিক বাজেট ২২৫ বিলিয়ন ডলার যা মার্কিন সামরিক বাজেটের তুলনায় চার ভাগের এক ভাগ। 

মার্কিন পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের জন্য ৩৭.৭ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হচ্ছে। এছাড়া, যুদ্ধজাহাজ নির্মাণের জন্য অজ্ঞাত পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের জন্য রাখা হয়েছে ৬০০ কোটি ডলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews