1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৫৫৫ বার পড়া হয়েছে

মিয়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এই শহরকে সামরিক জান্তা-বিরোধী ঘাঁটি বলে বিবেচনা করা হয়ে থাকে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক অভিযানে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে। তারা আজকের (মঙ্গলবার) এই অভিযানকে সর্বশেষ সামরিক অভ্যুত্থানের পর সবচেয়ে মারাত্মক হামলা বলে উল্লেখ করেছে। 

ইয়াঙ্গুন থেকে ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাগাইঙ শহরের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকার খবরে বলা হয়েছে, বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে যাদের মধ্যে শিশুও রয়েছে।

একটি প্রশাসনিক কার্যালয় উদ্বোধনের জন্য জড়ো হওয়া মানুষের ওপর সকাল সাড়ে সাতটার দিকে বিমান হামলা চালানো হয়। প্রথমে জঙ্গিবিমান দিয়ে এবং এরপর এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়েছে। নিহতের সংখ্যা ৪০ থেকে ৫০ বলা হলেও এ সংখ্যা কারো বাড়তে পারে বলে আল-জাজিরা টেলিভিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। মিয়ানমারের সামরিকত জান্তার পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews