1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

যে-কোনো মুহূর্তে ইসরাইল ভেতর থেকে ভেঙে পড়তে পারে: হার্তজগের আশঙ্কা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আবারও অবৈধ ওই সরকারের পতনের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেছেন। অভ্যন্তরীণ বিরোধ ও মতপার্থক্য চূড়ান্ত পর্যায়ে ওঠায় ওই মন্তব্য করেন এসহাক হার্তজগ।

বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোট সরকার গঠিত হবার পর বিতর্কিত কিছু পদক্ষেপ নেয়ায় প্রেসিডেন্টসহ বিরোধীপক্ষের সঙ্গে বিরোধ বেধে যায়। ওই বিরোধের কারণে অভ্যন্তরীণ সংকট এমন কঠোর অবস্থানে গেছে যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন স্বয়ং প্রেসিডেন্ট। আলজাজিরা নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে প্রেসিডেন্ট হার্তজগ ইসরাইলের অভ্যন্তরীণ সংকট সম্পর্কে পুনরাবৃত্তি করে বলেছেন: ‘আইনি সংস্কার নিয়ে চলমান বিরোধ আমাদের জন্য খুবই বিপজ্জনক’। হার্তজগ আরও বলেন: এই মতবিরোধ ইসরাইলের কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক ফল বয়ে আনতে পারে। তিনি স্বীকার করেন যে ইসরাইল খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধ তাদেরকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কয়েকদিন আগেও হার্তজগ বলেছিলেন: ইসরাইল ঐতিহাসিক সংকটের মুখোমুখি রয়েছে। যে-কোনো মুহূর্তে ইসরাইল ভেতর থেকেই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত সপ্তায় তেল আবিব, হাইফা, অধিকৃত কুদস, বের শেবা, রিশোন লেটজিওন এবং হার্জলিয়াসহ অধিকৃত ফিলিস্তিনের উত্তর থেকে দক্ষিণে অসংখ্য শহরে নেতানিয়াহুর অতি-ডানপন্থী মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews