1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

রাষ্ট্রীয় আমন্ত্রণে মরক্কোয় যাচ্ছেন কারী আহমাদ বিন ইউসুফ

  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বাদশাহর আমন্ত্রণে মরক্কো যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)-এর দাওয়াতে ৭ম বারের মতো দেশটির রাজপ্রাসাদে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য আমন্ত্রিত হয়েছেন তিনি।

আগামীকাল রোববার (০২ এপ্রিল) মরক্কোর রাজধানী রাবাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। এ অনুষ্ঠানে রাজদরবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের মন্ত্রীবর্গ, রাষ্ট্রদূত, বিভিন্ন বাহিনীর প্রধান সহ সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত থাকবেন।

২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর রমজান মাসে মরক্কোর বাদশাহের অতিথি হয়ে মরক্কো সফর করেন। করোনা মহামারীর কারণে গত তিন বছর বন্ধ থাকার পর এ বছর রমজানে রাজপ্রাসাদে পুনরায় শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক এ অনুষ্ঠান।

কারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রুপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মুহাম্মাদ ইউসুফ রহ.- এর জ্যোষ্ঠ পুত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews