1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

রেলের মালামাল চুরির অভিযোগ রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫২৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে রেললাইন থেকে রেলের মালামাল চুরির অভিযোগ এনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে সোমবার জিআরপি থানায় এ মামলা করেন।

মামলাটি নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা কেটে দেন।

মামলার এজাহারে বলা হয়, রোববার সন্ধ্যায় রাবির চারুকলা গেটের অদূরে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে আগুন লাগিয়ে দেয়। গুমটি ঘরের জানালা ভাঙচুর করে রেললাইন থেকে ৯২টি প্যান্ডেল ক্লিপ ও একটি স্টিল স্লিপার চুরির ঘটনা ঘটে। তিনটি কাঠের স্লিপার নষ্ট করে দেওয়া হয়।

এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সরে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রাবি শিক্ষার্থীদের সঙ্গে বগুড়াগামী মোহাম্মদ পরিবহণের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের অপ্রীতিকর ঘটনা ঘটে। এর দায় বাস শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়ার  প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি। রোববার বিকালে এক সাধারণ সভা শেষে এই মানববন্ধনের ঘোষণা দেয় সংগঠনটি। 

মানববন্ধন শেষে বিনোদপুর ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা ও অগ্নিসংযোগকারীদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে জেলা প্রশাসক, রাসিক মেয়র, রাবি উপাচার্য, পুলিশ কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মামলা প্রত্যাহারের দাবিও জানানো হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews