1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

সিরিয়া উপকূলে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৭০৪ বার পড়া হয়েছে

আমেরিকা ভূমধ্যসাগরের সিরিয়া উপকূলে তার একটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হওয়ার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন এই যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনা ঘটলো।

এর আগে গতকাল (সোমবার) জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের রক্ষা করার জন্য তার দেশ চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। গত সপ্তাহে সিরিয়ায় ইরানের যে দুই সামরিক কর্মকর্তা শহীদ হয়েছেন সে হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছে তেহরান।

গতকাল পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সিরিয়ায় আমেরিকার সেনাদের ওপর দিন দিন হামলা বেড়ে চলার প্রেক্ষাপটে তারা সিরিয়ার উপকূলে এই যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সাবরিনা সিং জোর দিয়ে বলেন, এই মুহূর্তে সিরিয়ায় মোতায়েন করা সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

এদিকে, ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘকে যে চিঠি দিয়েছেন তাতে জোর দিয়ে বলা হয়েছে, সিরিয়ায় ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি দামেস্কের অনুরোধ হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে বৈধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews