1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

সোনারগাঁয়ের সুন্নতী হুজুরের ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রখ্যাত আলেম মাদরাসাতুল ছালিহীন আযিমীয়া ও ক্বাওমীয়া মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মাওলানা মজিবুর রহমান (বর্তমান সুন্নতী হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

আজ শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন আল্লামা মজিবুর রহমান (সুন্নতী হুজুর)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা গেছেন। তাঁর ছেলে-মেয়ে সবাই কোরআনে হাফেজ। মাওলানা মজিবুর রহমানের পিতাও ছিলেন একজন প্রসিদ্ধ ও দেশসেরা আলেম মরহুম মাওলানা হাফেজ ক্বারী ইসহাক (র)।

আল্লামা মাওলানা মজিবুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তাঁকে একনজর দেখতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ও ইসলামি আন্দোলনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ বাসভবনে ছুটে যান।

এদিকে বিকাল সাড়ে ৫টায় সুন্নতী হুজুরের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের সমাগম হয়। তাঁর দাফন অনুষ্ঠিত হয় নয়াপুরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews