1. news@banglaislamicnews.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

৩০তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জর্ডান ২০২৩ বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৭৭৮ বার পড়া হয়েছে

গত সোমবার রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ চৌরাস্তা মসজিদে বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আহ্বানে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর তত্ত্বাবধানে ৩০তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জর্ডান ২০২৩ বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই প্রতিযোগিতা ও সমাপনী সম্মেলন সম্পন্ন হয়েছে। চুড়ান্ত প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগিকে পিছনে ফেলে জর্ডানের জন্য নির্বাচিত হয়েছে হাফেজ মাহমুদুল হাসান আশরাফী, বিকল্প হিসেবে (দ্বিতীয় স্থান) অধিকার করেছে হাফেজ আবদুল্লাহ আল মারুফ।

সমাপনী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ চুড়ান্ত বিজয়ীকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ফুল দিয়ে বরণ করে নেন।

সারাদেশ থেকে আগত বিখ্যাত হাফেজদের এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, জামিয়া ইকরা বাংলাদেশ-এর মুহতামিম ও শাইখুল হাদিস শায়েখ আরীফ উদ্দিন মারুফ, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী, দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ঢাকুবী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল হক মাদানী, সহ-দপ্তর সম্পাদক হাফেজ উসামা হাফেজ্জী, মুন্সী মিয়াজান জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসাইন, জনাব সোহেল রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews